স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম

হালের স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা শীর্ষে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস। তবে ফোনটির নকল সেটও চলে এসেছে। কিমটেন নোট ১০ প্লাস নামে সেটটি হুবহু গ্যালাক্সি সিরিজের ফোনটির মতো। হিন্দুস্তান টাইমস জানায়, স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের মতো একই রং ও স্টাইলের ফোনটি কেনা যাচ্ছে আলি এক্সপ্রেসের মাধ্যমে।

কিমটেন নোট ১০ প্লাসের দাম মাত্র ১৬৬ ডলার, যা স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের দামের পাঁচ ভাগের এক ভাগ। ফোনটিতে আছে আট জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইটার্নাল স্টোরেজ। ৬ দশমিক ৮ ইঞ্চি ইনসেল ডিসপ্লের ফোনটির হেডফোন জ্যাক ৩ দশমিক ৫ এমএম এবং ব্যাটারি ৪৮০০ এএইচ। ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ২৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্মার্টফোন বাজারে হুবহু একই ধরনের সেট আনা নতুন কোনো ঘটনা নয়। তবে এ ঘটনায় প্রযুক্তি বিশেষজ্ঞরা কিছুটা অবাক হয়েছেন। অন্তত ১০ হাজার কপি এই ফোন বানানো হয়েছে বলে জানা গেছে। ৪ স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!

হালের স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা শীর্ষে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস। তবে ফোনটির নকল সেটও চলে এসেছে। কিমটেন নোট ১০ প্লাস নামে সেটটি হুবহু গ্যালাক্সি সিরিজের ফোনটির মতো। হিন্দুস্তান টাইমস জানায়, স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের মতো একই রং ও স্টাইলের ফোনটি কেনা যাচ্ছে আলি এক্সপ্রেসের মাধ্যমে।

কিমটেন নোট ১০ প্লাসের দাম মাত্র ১৬৬ ডলার, যা স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের দামের পাঁচ ভাগের এক ভাগ। ফোনটিতে আছে আট জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইটার্নাল স্টোরেজ। ৬ দশমিক ৮ ইঞ্চি ইনসেল ডিসপ্লের ফোনটির হেডফোন জ্যাক ৩ দশমিক ৫ এমএম এবং ব্যাটারি ৪৮০০ এএইচ। ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ২৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্মার্টফোন বাজারে হুবহু একই ধরনের সেট আনা নতুন কোনো ঘটনা নয়। তবে এ ঘটনায় প্রযুক্তি বিশেষজ্ঞরা কিছুটা অবাক হয়েছেন। অন্তত ১০ হাজার কপি এই ফোন বানানো হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত