পূর্বাচলে নির্মিতব্য বঙ্গবন্ধু ট্রাইটাওয়ারে গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১ পিএম

গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গতকাল পূর্বাচলে বঙ্গবন্ধু ট্রাইটাওয়ারের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় পাওয়ারপ্যাক হোল্ডিংস ও শিকদার গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই আইকনিক টাওয়ারে প্রতিফলিত হচ্ছে ’৫২-র ভাষা আন্দোলন, ’৭১-র মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগেসি। আমি আনন্দিত শিকদার গ্রুপ ও কাজিমা করপোরেশন এই কাজটি প্রস্তাবিত সময়সীমার আগেই কাজ এগিয়ে নিচ্ছে। চলতি বছর মূল কাজ শুরু করে ২০২৪ সালের মধ্যে যেন দৃশ্যমান অগ্রগতি হয় সে ব্যাপারে আমি আশা প্রকাশ করছি।

এ সময় বক্তব্য রাখেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার এবং রাজউক চেয়ারম্যান সৈয়দ নূর আলম। পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক্ট নামে রাজউকের আইকনিক টাওয়ারের নির্মাণ কাজটির জন্য দরপত্রের মাধ্যমে শিকদার গ্রুপ ও কাজিমা করপোরেশন জাপান নির্বাচিত হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের বিভিন্ন সমীক্ষা প্রতিবেদন ও খসড়া মাস্টার প্ল্যান ও ডিজাইন রাজউকে জমা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত