একুশে ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে স্বজনদের আবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ এএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চায় তার পরিবার। এজন্য গত বুধবার দুপুরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) বরাবর আবেদন করেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

বৃহস্পতিবার আবেদনের বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আবেদনে দেখা করতে চেয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার এবং তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নে শাহরিয়া হক।

গত বছরের ১ এপ্রিল থেকে অসুস্থতার জন্য খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মুক্তির জন্য আইনজীবীরা আবারও জামিন আবেদন করেছেন। জামিন আবেদনের শুনানি হবে আগামী রবিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত