শাওমির স্মার্ট টুথব্রাশ, এক চার্জে ২৫ দিন ব্যবহার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ এএম

প্রযুক্তির বাজারে নতুন পণ্য নিয়ে আসল শাওমি। এবার স্মার্ট টুথব্রাশ আনল চীনা টেক জায়ান্টটি।

জি নিউজ জানায়, এমআই ইলেকট্রিক টুথব্রাশ টি৩০০ নামে পণ্যটি ইতিমধ্যে বাজারে চলে এসেছে।

সাধারণ টুথব্রাশের থেকে নতুন ইলেকট্রিক টুথব্রাশে দশ গুণ ভালো দাঁত পরিষ্কার হবে দাবি শাওমির।

টুথব্রাশটিতে রয়েছে একটি ইলেকট্রিক মোটর, প্রতি মিনিটে ৩১ হাজার বার কাঁপতে পারে এই মোটর। থাকছে ডুয়াল-প্রো ব্রাশ মোড ও অটো টাইমার।

স্ট্যান্ডার্ড ও জেন্টাল মোডে দাঁত ব্রাশ করা যাবে। এ ছাড়া অটো টাইমার মোড কাজ করবে 'রিমাইন্ডার' হিসেবে। অন্যদিকে ব্রাশ করার কথা মনে করিয়ে দিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এটি।

এক চার্জে ২৫ দিন ব্যবহার করা যাবে ব্রাশটি। ইউএসবি টাইপ-সি এই টুথব্রাশ চার্জ করা যাবে। যে কোনো ফাইভ ভি চার্জার অথবা পাওয়ার-ব্যাঙ্ক ব্যবহার করে এই টুথব্রাশ চার্জ হবে।

শক্ত গ্রিপের জন্য বিশেষ মেটিরিয়ালের ব্যবহার করা হয়েছে। এই নতুন টুথব্রাশে ব্যাকটেরিয়া দূরে রাখার জন্য রয়েছে বিশেষ ব্রিস্টাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত