কমলগঞ্জে দুই ভাষাসৈনিককে মরণোত্তর সম্মাননা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই ভাষাসৈনিককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদযাপন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

মরণোত্তরপ্রাপ্ত দুই ভাষাসৈনিক হলেন উপজেলার পতনঊষার ইউপির শ্রীসূর্য ধোপাটিলা গ্রামের কমরেড মফিজ আলী ও পৌর এলাকার কুশালপুর গ্রামের সাবেক সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।

উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত