মেষ : বিদেশে বাণিজ্য ও ভ্রমণ শুভ হবে। কাজে সম্পদ বৃদ্ধি হবে। আয় থেকে ব্যয় বেশি।
বৃষ : স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ গমন যোগ আছে। ফাটকা ব্যবসা ভালো হবে। সন্তানের বিদেশ গমন যোগ আছে।
মিথুন : স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রীর আয় বাড়তে পারে। কর্মক্ষেত্র ঝামেলামুক্ত থাকবে।
কর্কট : কাজের জন্য বিদেশ ভ্রমণ হবে। শত্রুরা দমন হয়ে যাবে। তবে রোগ ভয় থাকবে।
সিংহ : ঠা-াজনিত রোগ ভয় থাকবে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে। শত্রুদের দমন করা সহজ হবে।
কন্যা : নিজের রক্তচাপজনিত ও স্নায়ুরোগ বাড়তে পারে। সন্তান ঠা-ায় কষ্ট পেতে পারে। দাম্পত্য কলহ দেখা দিতে পারে।
তুলা : মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নিজেরও রোগ ভয় আছে। বন্ধুরা উপকারে আসবে।
বৃশ্চিক : স্বল্প ভ্রমণ আছে, তবে দুর্ঘটনা থেকে সাবধান। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। তবে প্রেম ও রোমাঞ্চ শুভ।
ধনু : আয় বাড়বে। তবে গায়ের ব্যথা বাড়তে পারে। কাজে অতৃপ্তি দেখা দিলেও বন্ধুরা সাহায্যকারী হবে।
মকর : ঠা-াজনিত রোগে ভোগার সম্ভাবনা আছে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আয় থেকে ব্যয় বাড়বে।
কুম্ভ : রোগ বৃদ্ধির যোগ আছে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আয় থাকলেও ব্যয় বেশি হবে।
মীন : ঠিকাদারিমূলক ব্যবসা হতে পারে। রোগ ভয় ও ওষুধে খরচ বাড়বে। পুরান কোনো আশা পূরণ হতে পারে।
