শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মুক্তা সভাপতি, টুটুল সম্পাদক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলার রানীহাটি স্কুলমাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, শাহবুদ্দীন ফরাজ, সাবেক মন্ত্রী এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসি, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান।

বিকেলে রানীহাটি কলেজ চত্বরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নাজমুল কবির মুক্তাকে সভাপতি ও আতিকুল ইসলাম খান টুটুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত