চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম বাবুল আক্তার (৪৫)। তিনি সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দেবীনগরের হরমাঘাট এলাকায় বালুবাহী ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবুল আক্তার মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি একরামুল।

সর্বশেষ সর্বাধিক পঠিত