লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌরসভাসহ ৫টি উপজেলার ১০ ইউনিটের যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা যুবদল। গতকাল সোমবার দুপুরে জেলা যুবদলের সভাপতি রেজাউল করীম লিটন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হায়দার লিংকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়া নতুন কমিটি গঠনের জন্য বলা হয়।
গত ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে লক্ষ্মীপুর জেলা যুবদলের প্রতিটি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়।
সংগঠনের গতিশীলতা আনতে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম), লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব), লক্ষ্মীপুর পৌরসভা, রামগঞ্জ উপজেলা ও পৌরসভা, রামগতি উপজেলা ও পৌরসভা এবং কমলনগর উপজেলাসহ ১০টি ইউনিটের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান নেতারা।
