চসিক নির্বাচন: ১১ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ এএম

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বুধবার পর্যন্ত মেয়র পদে ১১ জন ও কাউন্সিলর পদে ৪৯০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন– আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জাপা) মো. সোলায়মান আলম শেঠ, স্বতন্ত্র হিসেবে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, বিএনপির এরশাদ উল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মো. তানজির আবেদিন ও খোকন চৌধুরী।

আগামী ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চসিক নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার এবং ৯ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত