যুক্তি বা ইংরেজিতে এডুটেক নামে প্রযুক্তির যে ঘরানা রয়েছে, এসো শিখি তাদেরই একটি। একে ই-লার্নিংও বলা হয়। এর উদ্দেশ্য হলো, প্রযুক্তির মাধ্যমে শিক্ষামূলক বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া। সামান্য মাসিক ফি’র মাধ্যমে যে কেউ অ্যাপটি ডাউনলোড করেই পেতে পারবে ২৪ ঘণ্টা পড়াশুনার সুবিধা। এমন সুবিধা প্রদানের প্রয়াসেই যাত্রা শুরু ‘এসো শিখি লার্নিং অ্যাপ’-এর। অ্যাপটি এবার আয়োজন করেছে ‘সেরা বুদ্ধিমান প্রতিযোগ’ নামের একটি প্রতিযোগিতা। এতে অংশ নিতে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ‘এসো শিখি লার্নিং অ্যাপ’-এ প্রাথমিক বাছাইপর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের তালিকা ২২ মার্চ অ্যাপ ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত মোট ৫০০০ প্রতিযোগী নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতার নিয়ম ও সময় প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের গুগল প্লে থেকে ‘এসো শিখি লার্নিং অ্যাপ’ ইন্সটল করতে হবে। http://www.eshosikhi.com/quiz/ এই ওয়েবসাইটে গিয়ে জানা যাবে প্রতিযোগিতার সব নিয়মকানুন। রেজিস্ট্রেশন চলবে ১০ মার্চ পর্যন্ত। এসএসসি পাস থেকে এইচএসসি পাস করা অথবা এর সমমানের পরীক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ছাড়াও আরও ২০০ জনের জন্য রয়েছে বিভিন্ন পুরস্কার।
×
