নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য পদে দ্বিতীয়বার নিয়োগ পেয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত সোমবার তিনি এ নিয়োগ পান। ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য নিযুক্ত হন আতিকুল ইসলাম। এর আগে তিনি অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত তিন দশক ধরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আতিকুল ইসলামের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া তিনি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে স্কুল অব কমার্সের প্রধান (২০০৫-০৮) ও ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে (২০০৮-১০) ব্যবসা ও সরকার অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
