সিপিবি সভাপতি সেলিম

ক্ষমতাসীনরা দেশকে দুরাচারের অরণ্যে পরিণত করেছে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৪ এএম

স্বাধীনতা-পরবর্তী সময়ের শাসকরা দেশকে দুরাচারের অরণ্যে পরিণত করেছে, তাদের হাতে ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে সিপিবির দুদিনব্যাপী খুলনা বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে যারা ক্ষমতায় অধিষ্ঠিত থেকে প্রায় ৫০টা বছর দেশ পরিচালনা করেছে, তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়, এটা প্রমাণিত। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমরা একটা গান গাইতাম একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আমি নিজে মুক্তিযুদ্ধে ছিলাম। লড়াইয়ের পর মুক্তাঞ্চল গঠন করে আমাদের স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে কোনো ঘুষ, দুর্নীতি ছিল না। সেখানে কোনো নারী ধর্ষণ, নারী নির্যাতন হতো না। সেখানে চুরি-চামারি, বাটপারি, ডাকাতি হতো না। সেই মুক্তাঞ্চলে আমরা স্বপ্ন দেখতাম দেশ স্বাধীন হলে সারা দেশে একটা সুন্দর ফুলের সাজানো বাগান আমরা প্রতিষ্ঠা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত