আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক ভাষণে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র উল্লেখ করেছিলেন। এরপর থেকেই আলোচনায় বলিউড।
সম্প্রতি গৌরী খানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল এ ব্যাপারে। তাতে গৌরী মজা করে জবাব দেন, ‘শাহরুখ এবার ‘ডিডিএলজে’র পার্ট টু করার কথা ভাবতে পারে। আদিত্যকেও (চোপড়া) বলব আমি। সেই ছবিটা যদি প্রথম ছবির মতো আইকনিক হয়, তা হলে যত বিদেশি প্রেসিডেন্ট এ দেশে আসবেন, সকলেই প্রসঙ্গটি তুলবেন!’
‘ডিডিএলজে’র সিকুয়েল হোক আর না হোক শাহরুখ-ভক্তরা কিন্তু অভিনেতার ছবির প্রত্যাশায়।
সূত্রের খবর, রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে।
মুম্বাইয়ের একটি নামজাদা ডিজাইনার স্টোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌরী।
সেখানে সুজান খান, নীলম-সহ তার গার্ল গ্যাংয়ের অনেকেই উপস্থিত ছিলেন।
অতিথি তালিকায় শাহরুখের নাম না থাকলেও সবাইকে চমকে দিয়ে তিনি সেখানে হাজির হন।
শাহরুখের আগমন নিয়ে গৌরী বলেন, ‘আর্কিটেকচার, ইন্টিরিয়র ডিজাইন ও খুব ভালো বোঝে। শাহরুখ অভিনেতা না হলে নিঃসন্দেহে আর্কিটেক্ট হতে পারত। ও আমার কোনো ডিজাইন ভালো বললে আমি গর্বিত হই।’
