চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আ.লীগ: সভাপতি আজিজুর সম্পাদক নজরুল

আপডেট : ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচনার ভিত্তিতে আজিজুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দীন মণ্ডল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী  লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আখতার জাহান, সাহাবুদ্দীন ফরাজী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত