সিদ্ধিরগঞ্জে ২ হাজার লিটার চোরাই তেলসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০২ মার্চ ২০২০, ১১:৪৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ ড্রাম ভর্তি ২০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় চোরাই তেল সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গতকাল সোমবার দুপুরে গোদনাইল পদ্মা রোড বার্মা স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই তেল, পিক-আপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে র‌্যাব ১১-এর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারা মিয়া (৩৫), মো. লিটন (৩৯) ও  মো. হোসেন (৩৪)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত