সারাবিশ্ব করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে। স্বাস্থ্য সচেতন মানুষেরা আগেভাগেই সতর্কতা বজায় রেখে চলছেন। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনা ভাইরাস নিয়ে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরকেও সতর্ক থাকার আহ্বান জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘পথে দেখা হলে যদি হাত না মিলাই, আমাকে দুর্বিনীত ভাববেন না, প্লিজ! মনে রাখবেন, সৌজন্যের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি! আরেকটা কথা, সারা দুনিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা চালু হয়ে গেছে! স্কুল-কলেজ বন্ধ করা, পাবলিক গ্যাদারিং কমানো, ঘরে বসে কাজ করা উৎসাহিত করা সহ নানা রকম উদ্যোগ নেয়া হচ্ছে! আমাদের দেশে মোটামুটি সবকিছুই স্বাভাবিক! এটার পেছনে কী কারণ থাকতে পারে বোঝার চেষ্টা করতেছি! আমাদের কাছে কি তথ্য আছে যে করোনা এই দিকে আসবে না?’
