উয়েফা নেশনস লিগ: একই গ্রুপে ফ্রান্স-পর্তুগাল, স্পেন-জার্মানি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৩:৪৩ পিএম

অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা নেশনস লিগের লিগের দ্বিতীয় আসরের শীর্ষ পর্যায়ের দলগুলোর ড্র। তাতে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে শিরোপাধারী পর্তুগাল।

নেদারল্যান্ডসের আমস্টারডামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় নেশন্স লিগের ২০২০-২১ আসরের ড্র।

আগেরবারের মতো এবারও মোট চারটি স্তরে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অন্তর্ভুক্ত ৫৫টি দেশই নেশনস লিগে অংশ নিচ্ছে।

তবে এবার শীর্ষ স্তরে দলের সংখ্যা বাড়ানো হয়েছে। শীর্ষস্তর ‘এ’ লিগে গেলবার চার গ্রুপে ভাগ হয়ে খেলেছিল ১২টি দল, এবার খেলবে ১৬টি।

তাতে গ্রুপ ৩-এ পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। এই গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোদের খেলতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। এই গ্রুপের অপর দুই দল সুইডেন ও ক্রোয়েশিয়া।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে স্পেনকেও। গ্রুপ ৪-এ তাদের প্রতিপক্ষ চারবারের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপের দুই দল ইউক্রেন ও জার্মানি।

গ্রুপ ১-এ আছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোবিনা, পোল্যান্ড ও নেদারল্যান্ডস। গ্রুপ ২-এ আছে ইংল্যান্ড ও জার্মানি। অপর দুই দল ডেনমার্ক ও আইসল্যান্ড।

গ্রুপ পর্বে প্রতিটি দল দুবার করে এক অপরের মুখোমুখি হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দল নাম লেখাবে নক-আউটে।

আসরের সেমিফাইনাল ও ফাইনাল মাঠে গড়াবে আগামী বছরের জুনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত