গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:১৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন দুই চাচাত বোনের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ৪টার দিকে মুকসুদপুর উপজেলার উত্তরজলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, খোকন মন্ডলের মেয়ে শশী মন্ডল (৩) ও বিপুল মন্ডলের মেয়ে শ্রীজা মন্ডল (৩)।

মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বসার জানান, রবিবার দুপুরে দুই চাচাত বোন বাড়ির উঠানে খেলা করছিল। বেলা ৩টার দিকে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত