কোহলি-রোহিতের চেয়েও যার ব্যাটিং বেশি টানে লারাকে

আপডেট : ১০ মার্চ ২০২০, ০৫:০১ পিএম

সময়ের সেরা ব্যাটসম্যান বলা হয় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। আধুনিক ক্রিকেটে যিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে যাচ্ছে নিয়মিত। ভারতের আরেক তারকা রোহিত শর্মাও দুর্দান্ত। তবে কিংবদন্তি ব্রায়ান লারাকে এই দুজনের চেয়েও বেশি টানে আরেক ভারতীয়র খেলা। ক্যারিবিয়ান তারকার পছন্দের সেই ক্রিকেটারের নাম লোকেশ রাহুল।

পথ নিরাপত্তার জন্য বিশ্ব সিরিজ খেলতে এখন ভারতে রয়েছেন ‘ক্যারিবিয়ান রাজপুত্র’ লারা। সেখানেই একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাঁ-হাতি কিংবদন্তির কাছে পছন্দের ক্রিকেটারের কথা জানতে চাওয়া হয়।

তখনই কোহলি বা রোহিতের নাম না বলে রাহুল প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন লারা, ‘রাহুল ক্লাস ব্যাটসম্যান। আমার খুব পছন্দের ক্রিকেটার। ওর ব্যাটিং আমাকে আকর্ষণ করে।’

লোকেশ রাহুল নিউজিল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দারুণ খেললেও টেস্টে অবশ্য উপেক্ষিত থেকে যান। যা নিয়ে কপিল দেব পর্যন্ত সমালোচনা করেছেন।

লারা বলছেন, ‘রাহুলকে টেস্ট দলে কেন নেওয়া হয়নি তা আমার জানা নেই। ওর খেলা যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে কোনো ফরম্যাটেই টেকনিক নিয়ে রাহুলের সমস্যা হওয়ার কথা নয়। যে কোনো ফরম্যাটেই খেলার মতো দক্ষ রাহুল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত