ইতিহাস সমিতির আন্তর্জাতিক সম্মেলন স্থগিত

আপডেট : ১১ মার্চ ২০২০, ০২:২১ এএম

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ইতিহাস সমিতির আগামী ২০ ও ২১ মার্চের ২০তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক ড. আশা ইসলাম নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী ২০-২১ মার্চ, ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইতিহাস সমিতির ২০তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হলো। উল্লেখ্য, দ্রুততম সময়ের মধ্যে উক্ত সম্মেলনটি আয়োজন করা হবে।’

এ বিষয়ে অধ্যাপক আশা ইসলাম নাইম দেশ রূপান্তরকে বলেন,  করোনাভাইরাসের জন্য আপাতত ইতিহাস সম্মেলন স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত