সেন্টমার্টিনে আটক মিয়ানমারের ৪৮ নাগরিক

আপডেট : ১১ মার্চ ২০২০, ০২:২৪ এএম

অবৈধভাবে প্রবেশের কারণে গত সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে কক্সবাজারের সেন্টমার্টিনে মিয়ানমারের ৪৮ নাগরিককে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন অফিসের সদস্যরা সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া দ্বীপ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে ৪৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে। আটকদের পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড। এ সময় একটি কার্গো বোট, ছয়টি কাঠের বোট, ১৮টি গরু ও বিপুল পরিমাণ অবৈধ গর্জন কাঠ উদ্ধার করা হয়। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত