জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশে ৮৮টি সেরা কলেজ নির্বাচনের উদ্যোগ

আপডেট : ১৩ মার্চ ২০২০, ১২:১৪ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের জন্য নির্ধারিত কচও (Key Performance Indicators)-এর ভিত্তিতে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পারফরম্যান্স র‌্যাংকিং করে জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজ (৫টি সাধারণ, ১টি সরকারি, ১টি বেসরকারি ও ১টি মহিলা) এবং ৮টি বিভাগভিত্তিক অঞ্চলের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৮০টি, এভাবে সারা দেশে মোট ৮৮টি সেরা কলেজকে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচিত কলেজসমূহকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার দেওয়া হবে। র‌্যাংকিংয়ের কচও সম্পর্কিত তথ্যাবলির সময়কাল হবে ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  college login-G (www. nubd. info/college) college code  দিয়ে login করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৯ পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনের হার্ডকপি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে পাঠানোর শেষ তারিখ আগামী ৩১ মার্চ। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত