আশকোনায় ইতালি ফেরতদের বিক্ষোভ: পুলিশ মোতায়েন (ভিডিও)

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৩:৫৬ পিএম

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখায় ইতালি থেকে দেশে ফিরে আসা ১৪২ জন ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হট্টগোল শুরু করলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তাদের হজ ক্যাম্পে রাখান সিদ্ধান্ত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে হজ ক্যাম্পের অব্যবস্থাপনা, মশা ইত্যাদি কারণ দেখিয়ে তুমুল হট্টগোল শুরু হয় আশকোনার হজ ক্যাম্পে। 

শনিবার দুপুরে কোয়ারেন্টাইনে রাখা ১৪২ জনই গোলমাল করতে করতে চলে আসেন হজ ক্যাম্পের গেটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে, সকালে ইতালি থেকে দেশে ফেরেন এই ১৪২ বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে সবাইকে সর্বোচ্চ সতর্কতায় আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। 

সর্বোচ্চ নিরাপত্তায় বিআরটিসি ও বাংলাদেশ পুলিশের ৪টি বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় আশকোনা হজক্যাম্পে। শরীরে করোনার উপসর্গ নির্ণয়ে চলছে কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত