সিকদার গ্রুপ স্বাধীনতা কাপ গলফ অনুষ্ঠিত

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৪:১২ এএম

মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ‘সিকদার গ্রুপ স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছেন। আব্দুল আজিজ জর্জ হয়েছেন রানার্সআপ। নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কোরীয় গলফার কিম হি সুন। কুর্মিটোলা গলফ কোর্সে ৩ দিনের টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৩৬ জন গলফার অংশ নেন। শেষ দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল মো. শামসুল হক ও সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার। পরে কোয়ার্টার মাস্টার জেনারেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সিকদার গ্রুপের উপদেষ্টা ফরিদ উদ্দিন খান রুমি ও সিওও এসকিউ ইসলাম মোহন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত