ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘বিদ্রোহী’

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৬:১৩ পিএম

গত ভালোবাসা দিবসে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘বীর’। ৬ মার্চ মুক্তি পায় শাকিবের ‘শাহেনশাহ’। এদিকে শোনা গিয়েছিল পয়লা বৈশাখেও মুক্তি পাবে শাকিব খানের সিনেমা ‘বিদ্রোহী’। কিন্তু করোনা ভীতিসহ নানা কারণে ছবি মুক্তির তারিখ পরিবর্তন করেছে প্রযোজনা সংস্থা। শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমাটি এবার মুক্তি পাবে ঈদুল ফিতরে। এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা।

এই সিনেমাটির শুরুতে নাম ছিল ‘একটু প্রেম দরকার’। ২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে মহরত অনুষ্ঠিত হয়। চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে কালপ্রিট, একটু প্রেম দরকার ও ক্রিমিনাল রাখা হয়। সর্বশেষ সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি ‘বিদ্রোহী’ নামে জমা দেয়া হয়। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত মৃদুলা।

‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব-বুবলী ও মৃদুলা ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলমসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত