বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মুগদার সভাপতি হারুন সম্পাদক জসিম

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৭:১২ পিএম

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মুগদা থানা শাখার সভাপতি হয়েছেন কে. এম. হারুনুর রশীদ (হারুন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম জসিম উদ্দিন।  

কে. এম. হারুনুর রশীদ ছাত্রজীবনে ঢাকার তেজগাঁও কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৩ সালের তেজগাঁও কলেজ শাখার সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পান। ৯০'র স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত। 

তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগরের (দক্ষিণ) নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন। 

অপর দিকে এ কে এম জসিম উদ্দিন বর্তমানে মটর পার্টস ব্যবসায় জড়িত। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি সর্বশেষ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত