সরকারি স্ট্যাম্প হাতে কোয়ারেন্টাইনে অমিতাভ বচ্চন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৪:৩২ পিএম

সরকারি স্ট্যাম্প হাতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বুধবার আইসোলেশন যাওয়ার আগে মহারাষ্ট্র সরকারের কোয়ারেন্টাইন স্ট্যাম্প লাগিয়ে টুইট করেন বিগ বি।

রাজ্যটি যে সব ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হচ্ছে এবং যারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাচ্ছেন- তাদের হাতে সরকারিভাবে স্ট্যাম্প লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনোভাবে ওই ব্যক্তিরা জনসমক্ষে আসলে তাদের চিহ্নিত করা যায়।

অমিতাভের টুইট থেকে জানা যায়, সাধারণত ভোট দেওয়ার পর যে কালি ব্যবহার করা হয় সেটা দিয়েই এই স্ট্যাম্প লাগানো হচ্ছে। আর এই কালি সহজে ওঠার নয়। টুইটে সকলকে সাবধানে থাকার কথাও জানিয়েছেন বিগ বি।

এর আগে করোনাভাইরাস নিয়ে সকলকে সতর্ক করতে একাধিক টুইট করেন অমিতাভ বচ্চন।

করোনা আতঙ্কে সুরক্ষিত থাকতে অভিনেতা দিলীপ কুমার, ভজন সম্রাট অনুপ জালোটার মতো তারকাও কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, সাইফ-কারিনা, অক্ষয়সহ বহু বলিউড তারকাই শুটিং বাতিল করে বাড়িতে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত