বিরামপুরে পৌর মেয়রসহ ৬জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১০:০৪ এএম

দিনাজপুরের বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকারসহ ৬জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ৩ জন ভারত, ১ জন সিঙ্গাপুর, ১ জন মালয়েশিয়া এবং ১ জন সৌদি আরব থেকে দেশে এসেছেন।

এসব ব্যক্তিরা এ মাসের ১০ থেকে ১৬ তারিখের মধ্যে দেশে আসেন। এর মধ্যে পৌর মেয়র ১২ তারিখে বিরামপুরে আসেন। গতকাল ওই ৫ জন নিজ এলাকায় আসার খবর পেয়ে ইউএনও মো. তৌহিদুর রহমান, ওসি মো. মনিরুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  মো. সোলায়মান হোসেন মেহেদী ওইসব ব্যক্তিদের বাড়িতে যান।

বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে আসেন। সেই সঙ্গে বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনের  নির্দেশনা না মানলে বিষয়টি প্রশাসনকে অবগত করতে প্রতিবেশীদের তাগিদ দেওয়া হয়।

 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার গত ১২ মার্চ ভারত থেকে দেশে ফেরেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না। বুধবার মেয়র লিয়াকত আলী সরকারের সর্দি ও কাশি দেখা দিলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত