বরিশালে আটকের পরও ছাড়া পেল হত্যা মামলার আসামি

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১০:৫১ পিএম

বরিশালের গৌরনদীতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাবেক এক জনপ্রতিনিধির দাবি, আর্থিক লেনদেনের বিনিময়ে গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাকে ছেড়ে দেয় পুলিশ।

গৌরনদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, গত রবিবার রাতে একটি জুয়ার আসর থেকে দুজনকে আটক করে গৌরনদী থানা পুলিশ। এর মধ্যে বেল্লাল ফকির নামে একজন একটি হত্যা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। আটকের পরও তাকে ছেড়ে দেওয়া হয়।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘এমন অভিযোগ ভিত্তিহীন। আদালত থেকে ওয়ারেন্ট আসার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের বিধান নেই। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির বিষয়টি আমরা জানতে পারিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত