নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে আশ্রম পরিচালনা কমিটি এ ঘোষণা দেয়।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ভক্তদের জন্য বন্ধ থাকবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের সদস্য সচিব শংকর কুমার দে বলেন, তবে নিজস্ব পূজা-অর্চনা নিয়মিতভাবে চলবে।
