বিনামূল্যে ৬ মাসের রেশন দেওয়ার ঘোষণা মমতার

আপডেট : ২২ মার্চ ২০২০, ০২:১৮ এএম

করোনাভাইরাস মোকাবিলায় বিনামূল্যে ৬ মাসের রেশন দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুই টাকা কেজি দরের চাল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে দেবে পশ্চিমবঙ্গ সরকার। গত শুক্রবার মমতা ব্যানার্জি এমন ঘোষণা দেন বলে জানিয়েছে আনন্দবাজার। এর আগে গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

রামবিলাস পাসওয়ান বলেছিলেন, করোনার জন্য খাওয়া নিয়ে চিন্তার কিছু নেই। একসঙ্গে ছয় মাসের রেশন তুলতে পারবে দেশবাসী। শুক্রবার মমতা ব্যানার্জি বলেন, করোনাভাইরাসের জেরে বিপদে পড়েছে মানুষ। প্রায় অনেক স্থানে কাজ বন্ধ হয়ে গেছে। তারা যাতে বিপদে না পড়ে তাই এই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে রেশন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের ৭ লাখ ৮৫ হাজার মানুষকে বিনামূল্যে চাল দেবে সরকার। এখন দুই টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া যায় রেশন ব্যবস্থায়। ওই চালই বিনামূল্যে দেওয়া হবে রাজ্যবাসীকে।

তিনি আরও বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ করে সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন। রোটেশন পদ্ধতিতে দপ্তরে কাজ করার কথাও বলেন তিনি। একই সঙ্গে মমতা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একই ভাবে কাজ করানোর আবেদন জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা জানান, কলকাতায় এখনো আন্তর্জাতিক বিমান আসা-যাওয়া করছে। অবিলম্বে কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত