করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। গতকাল সোমবার ডিএনসিসির বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ডিএনসিসি সূত্রে জানা যায়, তিনটি ওয়াটার বাউজার এ কাজে ব্যবহার করা হয়। মোট ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ৭ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় স্প্রে করা হয়। এলাকাগুলো হচ্ছে কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল এবং সংলগ্ন স্থান। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে। এছাড়া মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডে ১৬টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
×
