২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২২ মার্চ প্রকাশিত তুরাগ থানায় ৬০টি বৃত্তির মধ্যে ৫৯টি এককভাবে অর্জন করেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ থানায় ২০টি মেধা বৃত্তির সবগুলোই পেয়েছে মাইলস্টোন কলেজ। ৪০টি সাধারণ বৃত্তির একটি বাদে অর্থাৎ ৩৯টি এককভাবে অর্জন করে শিক্ষার্থীরা। এ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং পরিচালক মো. মাসুদ আলম। বিজ্ঞপ্তি।
