করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পণ্য গ্রাহকরা যেন ঘরে বসেই পেতে পারেন সে জন্য ‘ইভ্যালি এক্সপ্রেস শপ’ শিরোনামে নতুন ক্যাম্পেইন করতে যাচ্ছে ইভ্যালি। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইভ্যালি এক্সপ্রেস শপের কার্যক্রম। মুদি আইটেম ছাড়া এই শপে পাওয়া যাবে না মাছ, মাংসের মতো কাঁচাবাজারের পণ্য। গ্রাহকরা তাদের পণ্য অর্ডার করার পর সর্বনিম্ন এক ঘণ্টা থেকে ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে নিজেদের বাড়িতেই সরবরাহ পাবেন বলে জানানো হয়েছে। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহক তার অবস্থান থেকে অনলাইনে অর্ডার করবে। এক ঘণ্টা থেকে পণ্য ও ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য গ্রাহকের কাছে সরবরাহ করবেন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকায় এমন ৮টি এবং পুরো দেশে প্রায় ৫০টি ইভ্যালি এক্সপ্রেস শপ চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তি।
×
