চীন থেকে ১০ হাজার করোনা পরীক্ষার কিট আসছে বৃহস্পতিবার

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৬:৪৩ পিএম

করোনাভাইরাস মোকাবেলায় চীন থেকে ১০ হাজার করে কিট ও সুরক্ষা পোশাক বৃহস্পতিবার এসে পৌঁছাবে।

মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয়েছে, ‘চীন সরকারের একটি বিশেষ বিমানে করে ১০ হাজার টেস্ট কিটস ও চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই (পার্সনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) এবং ১ হাজার থার্মোমিটারসহ চিকিৎসা সরঞ্জামের দ্বিতীয় চালান ২৬ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে।’

এর আগে ১৭ মার্চ ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্ট কিটসসহ মহামারী মোকাবিলার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম দেয়ার তার সরকারের সিদ্ধান্তের কথা ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছিল।

চীনা দূতাবাসের কর্মকর্তা জানান, এর আগে সামরিক সরঞ্জামের প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষকে ৫ শর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত