সাজেকে হামে আক্রান্ত ৫ ভাই চট্টগ্রাম মেডিকেলে

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০২:১০ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হামে আক্রান্ত একই পরিবারের পাঁচ শিশুকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে গত বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলো প্রহিত ত্রিপুরা (৭), রখেন ত্রিপুরা (৮), রকেট ত্রিপুরা (৯), নহেন্দ্র ত্রিপুরা (১০) ও দিপায়ন ত্রিপুরা (১১)। তারা সবাই শিয়ালদহ মৌজার লংথিয়ান পাড়ার অনীল মোহন ত্রিপুরার সন্তান।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহমদ জানিয়েছেন, সাজেকে হামে আক্রান্ত একই পরিবারের পাঁচ শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার বিকেলে তাদের সেনাবাহিনী ও বিজিবির হেলিকপ্টারে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে তাদের পাঁচজনকে দীঘিনালা নিয়ে আসা হয়। পরে দীঘিনালা থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়। এখনো ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১২৩ শিশু হামে আক্রান্ত রয়েছে। তাদের চিকিৎসায় তিনটি মেডিকেল টিম সেখানে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবির মেডিকেল কাজ করছে।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সাজেকের অরুণপাড়ায় হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত