মসজিদের মাইকে গুজব ছড়ানোয় মুয়াজ্জিনকে জরিমানা

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১১:৫৬ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়ানোয় সবরাতু ইসলাম (৭৫) নামে এক মুয়াজ্জিনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালতে ওই মুয়াজ্জিনকে পাঁচশ টাকা অর্থদন্ড প্রদান করেন। সবরাতুর বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন সবরাতু মসজিদের মাইকে ঘোষণা করেন লং, আদা, গোলমরিচ ও কালো জিরা খেলে করোনা হবে না। তাই সবাই যেন এসব খায়। এমন গুজব ছড়িয়ে পড়লে অনেকে মাঝরাতেই লং, আদা, গোলমরিচ ও কালো জিরা খেতে শুরু করে। 

বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ মানুষের মুখে মুখে গুজব ছড়িয়ে পড়ে যে লং, আদা, গোলমরিচ ও কালো জিরা খেলে করোনা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত