করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ বিভিন্ন পরিবহনও। সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে সরকার, প্রশাসন থেকে।
তবে এর মাঝেও কিছু পেশার মানুষকে নিরলস কাজ করে যেতে হচ্ছে। যাদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ পেশার মানুষের প্রতি ধন্যবাদ জানান মাশরাফী। নিজের ভেরিফায়েড পেজে করা একটি পোস্টে মাশরাফীর বার্তা- ‘আমাদের সুরক্ষিত রাখার জন্য ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং সংবাদকর্মীদের অনেক ধন্যবাদ।’
