বাগেরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৩:১৭ পিএম

বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শ্রেণির এক  ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অসিত কুমার মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার বিকেলে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কলকলিয়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ পেয়ে পুলিশ শনিবার রাতেই অসিত মন্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অসিতের নামে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেন।

অসিত কুমার মন্ডল ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কলকলিয়া গ্রামে অমল কুমার মন্ডলের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, শনিবার বিকেল ৩টার দিকে অসিত ওই মেয়েটির বাড়িতে যায়। বাড়িতে মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি তার বাবা-মাকে জানালে তারা পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে অসিতকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত