করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার ঠাকুরগাঁও হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও থেকে করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হওয়া পাঁচ রোগীর নমুনা সংগ্রহ শেষে আবা্রও ফেরত পাঠানো হলো।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রংপুর জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার জানান, নমুনা সংগ্রহের জন্য ওই পাঁচ জনকে রংপুরে আনা হয়েছিলো। তারা সকলেই একই পরিবারের সদস্য।
আইইডিসিআরের একটি দল তাদের নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা?
সিভিল সার্জন আরও জানান, তাদের ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে আসা সরকারি একটি অ্যাম্বুলেন্সে তাদের নিয়ে যাওয়া হয়।
তাদের জ্বর কাশি থাকলেও শ্বাসকষ্ট নেই এবং তারা সকলে ভালো আছেন বলে জানান সিভিল সার্জন হিরম্ব কুমার।
