ত্রাণ তহবিলে কিশোরী ক্রিকেটারের ১ লাখ রুপি

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০২:৪১ পিএম

লকডাউনের সময় নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়াতে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে ১ লাখ রুপি দান করেছেন ১৬ বছর বয়সী ক্রিকেটার রিচা ঘোষ।

রিচা গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবার তার এক লাখ রুপির চেক জমা হয় স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে।

সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন ভারতীয় ক্রীড়াজগতের বহু ব্যক্তিত্ব। ৫০ লাখ রুপি অনুদান দিয়েছেন শচীন টেন্ডুলকার। সুরেশ রায়না দিয়েছেন ৫২ লাখ। তাদের দেখেই অনুপ্রাণিত বাঙালি কন্যা রিচা। এখানেই থেমে থাকেননি। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনেও ২০ হাজার রুপি দান করবেন বলে কথা দিয়েছেন।

ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষ বলছিলেন, ‘সারা বিশ্বের এই অবস্থা দেখে পরিবারের প্রত্যেকে চিন্তিত। সবাই একসঙ্গে বসে আলোচনা করি, কী করা যায়। রিচাই আর্থিক সাহায্যের বিষয়ে আমাকে বলে।’

রিচা নিজে এখন গৃহবন্দি। কী করছেন এই পরিস্থিতিতে? বলছিলেন, ‘বাড়িতেই থাকছি। কখনও ট্রেনিং করছি। শ্যাডো প্র্যাকটিসও চলছে। তা ছাড়া ভাল-ভাল সিনেমা দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত