মুন্সিগঞ্জ সদরের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ ইউএনওর

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৫:৩৭ পিএম

ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সোমবার দিনভর মুন্সিগঞ্জ সদরে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউএনও।

সকাল ১১ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভা চরকিশোরগঞ্জ এলাকার ঘরে ঘরে গিয়ে ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদরের ইউএনও ফারুক আহাম্মেদ।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া সদরের মিরকাদিমে ৭০ টি পরিবার, মোল্লাকান্দি, শিলই, বাংলাবাজার ও আধারা ইউনিয়নে ২৫ টি করে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও একটি সাবান বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত