সুনামগঞ্জে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, আটক ২

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০২:৫০ পিএম

সুনামগঞ্জে ওএমএসের ১০ টাকা কেজির সরকারি চালের বস্তা পরিবর্তন করে করে কালোবাজারে বেশি দামে এসব চাল বিক্রি করার অভিযোগে ডিলারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় সোমবার রাতে ওএমএসের ডিলার বিপ্লব কুমার দাস ও জাপা নেতা মো. শওকতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ডিবি পুলিশ জানায়, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জগন্নাথপুর এলাকায় সরকারি ১০ টাকা কেজির  চালের সকারি মনোগ্রামের বস্তা পরিবর্তন করে খোলা বাজারের বস্তায় ভরে  চাল বিক্রি করছিলেন ডিলাররা- এমন অভিযোগ পেয়ে গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩০ বস্তা চালসহ ডিলার দুজনকে আটক করা হয়। আটকদের জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান বলেন, ১০ টাকা কেজির সরকারি চালের বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় চাল ভরে বেশি দামে বিক্রি করার সময় তাদেরকে চালসহ আটক করা হয়েছে।

৩০ বস্তা চালের বর্তমান বাজারমূল্য ২৫ হাজার টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত