মুমিনুল-তামিমদের জন্য শারীরিক-মানসিক ফিটনেস গাইডলাইন

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১১:২০ পিএম

করোনাভাইরাসের কারণে দেশে ক্রিকেটসহ সব ধরনের খেলাই স্থগিত রয়েছে। এই সময়ে ঘরে বসেই সময় কাটছে ক্রিকেটারদের। মাঠের খেলার সুযোগ তো নেই-ই, অনুশীলন করারও সুযোগ নেই। বাধ্য হয়ে ঘরেই যতটা সম্ভব ফিটনেস নিয়ে কাজ করছেন খেলোয়াড়রা।

এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ক্রিকেটাররা ফিটনেস ইকুইপমেন্ট ও জিম সরঞ্জামাদি ছাড়াও যাতে ফিটনেস নিয়ে কাজ করে যেতে পারে সে জন্য বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিক লি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছেন।

খাদ্যাভ্যাস থেকে শুরু করে ফিটনেস অ্যাকটিভিটিস, সবকিছুই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে তাতে। ঘরে বসেই মানসিক স্বাস্থ্যের পরিচর্যার জন্যও করণীয় ঠিক করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত