করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গরিব, দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ফেনীর তিন উপজেলার অসহায় মানুষের মধ্যে ৩০ টন চাল বিতরণ করেছেন এই আওয়ামী লীগ নেতা। ব্যক্তিগত তহবিল থেকে তিনি পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ১০ টন করে এ চাল বরাদ্দ করেন। এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে নিজের অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এই কঠিন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নাসিম।
