ঘরে বন্দী রোনালদোর চুল কেটে দিচ্ছেন বান্ধবী (ভিডিও)

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৮:৩৮ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন ফিটনেস সচেতন, তেমনি স্টাইলিশও। বিভিন্ন সময়ে চুলের স্টাইল পরিবর্তন করতে দেখা গেছে তাকে। তা যে স্টাইলই করুণ, করোনাভাইরাসের কারণে আপাতত হেয়ার পার্লারে যাওয়া সুযোগ নেই। এ অবস্থায় পর্তুগিজ তারকার চুলের কী হবে?

কেন বান্ধবী আছেন না! শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ চুল কেটে দিচ্ছেন রোনালদোর।

রোনালদো-জর্জিনা দুজনই ব্যাপারটা বেশ উপভোগই করছেন। ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামে করা পোস্টের ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘বাড়িতে থাকুন এবং স্টাইল ধরে রাখুন।’

করোনাভাইরাসের কারণে ইতালিয়ান লিগ সিরি আ সহ ইউরোপের বিভিন্ন লিগ বন্ধ। জুভেন্তাস তারকা রোনালদো পর্তুগালে নিজ বাড়িতে অবস্থান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত