কলমাকান্দায় করোনা ভাইরাসের ওষুধ বিক্রেতার কারাদন্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:৩৮ এএম

কলমাকান্দা উপজেলায় মানুষকে বোকা বানিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করায় দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)।

গতকাল শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এ দন্ড প্রদান করেন।

ইউএনও সোহেল রানা জানান, গোবিন্দপুর বাজারে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন বলে স্থানীয় লোকজন জানান। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে এক মাসের বিনাশ্রম দন্ডাদেশ প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত