ঢাকা মেডিকেলের টেলি মেডিসিন সেবা চালু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০২:৫২ এএম

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কার্যত লকডাউন পরিস্থিতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্র্তৃপক্ষ টেলি মেডিসিন সেবা চালু করেছে। গতকাল রবিবার ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবা দিতে মেডিসিন বিভাগের দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট খোলা হয়েছে। সেই সঙ্গে একটি হট লাইন চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কভিড-১৯ সংক্রামক পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন রোগীর সেবা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে গতকাল থেকে এই টেলি মেডিসিন (অডিও) সেবা চালু করা হয়েছে। এই সংক্রামক কারণে অনেকেই হাসপাতালে আসতে পারছেন না, আবার কিছু ধরনের রোগী হাসপাতালে এসে চিকিৎসা সেবা পেতে বাধাগ্রস্ত হচ্ছেন। এ জন্য এই টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে।

টেলি মেডিসিন সেবার মধ্যে মেডিসিন বিভাগের ফোন নম্বর হলো ০১৭৯৭১৭০১৩৯, ০১৭৯৭১৭০৮৬৫। সার্জারি বিভাগের নম্বর ০১৭৯৭১৭৮৪৩৫, গাইনি বিভাগের ০১৭৯৭১৭১০১৮, শিশু বিভাগের ০১৭৯৭১৭০২৯৪, জরুরি বিভাগের ০১৭৯৭১৭০৩৫৮, কার্ডিওলজি বিভাগের ০১৭৯৭১৭৪৮১৭, প্রশাসন বিভাগের ০১৭৯৭১৭১৩৫৬। হটলাইন নম্বর হলো ১০৬৫৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত