কক্সবাজারে লাশবাহী এ্যাম্বুলেন্সে ২০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এতে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
রবিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের লিংক রোড় থেকে ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় আটক করা হয় টেকনাফের হোয়াইক্যংয়ের ১ নং ওয়ার্ডের উলুবনিয়া মধ্যমপাড়া মো. আব্দুস শুক্কুর প্রকাশ সাইফুল (২৬), ভোলার তজুমুদ্দিন কোরালমারা এলাকার খাসেরহাট বাংলাবাজারের মো. সোহাগ (২৩) ও চট্টগ্রামের সাতকানিয়া পূর্ব নলুয়া মরফলা মোনাবর এলাকার মো. ইলিয়াছ প্রকাশ ইমন (৩০) কে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।
মামলার বাদি উপ পরিদর্শক রাজীব কুমার সূত্রধর বলেন, কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান করার সময় জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী এ্যাম্বুলেন্সযোগে উখিয়া থেকে ইয়াবার চালানসহ চট্টগ্রামের দিকে যাচ্ছে। এ সময়ে একটি সন্দেহজনক এ্যাম্বুলেন্স থামানো হলে গাড়ীর ভেতরে থাকা ৩ জনকে নামানো হয়।এ সময় এ্যম্বুলেন্স এর ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ২০ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চক্রটি দীর্ঘদিন মাদক কারবার করে আসছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ।
